ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ধোপাজান নদীর অবৈধ বালু উত্তোলনকারী বাবুল মিয়া গ্রেফতার


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ১২:১৫

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ধোপাজান নদীর শীর্ষ অবৈধ বালু উত্তোলনকারী বাবুল মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। ২৭ অক্টোবর রবিবার বিকেলে সদর থানাধীন সিঙ্গার শোরুমের সামনে থেকে বাবুল মিয়াকে আটক করা হয়। বাবুল মিয়ার বাড়ি বিশ্বম্ভরপুর থানাধীন ভাদেরটেক (মনিপুরী হাটি) গ্রামে। দীর্ঘদিন ধরে সে ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

এছাড়া বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলার সাথে জড়িত ছিল এবং হামলাকারীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেফতার প্রসঙ্গে রবিবার রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। তিনি বাবুল মিয়ার গ্রেফতারের বিষয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা পুলিশ সর্বদা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে বলে জানান তারা।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক