ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আমরা প্রতিহিংসার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাস করি নাঃ সাবেক এমপি বকুল


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ১২:১৮

নরসিংদীর-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা প্রতিহিংসার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে মনোহরদী পৌর এলাকার ডাকবাংলো রোডে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হান্নান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আবদুছ ছামাদ আকন্দ বকুল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন ও ইমরানসহ আরও অনেকে।

প্রায় দেড়যুগ পর মনোহরদী পৌর এলাকার ডাকবাংলো রোডে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা