ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৩:৫৩

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বড়লেখা সদর ইউনিয়ন হলরুমে ‍এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান।

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ চৌধুরী।

এ সময়‌ আরো বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মইনুল ইসলাম ও চম্পক দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল হোসেন ও নজমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমদ, অজিত দাস, মাসুদ আহমদ, তারেক হাসনাত, জাহিদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উজ্জল আহমদ এবং পবিত্র গীতা পাঠ করেন শ্রীকান্ত চক্রবর্তী।

এমএসএম / জামান

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন