ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বারহাট্টায় ধান ক্ষেতে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ২:২৩

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত কয়েক সপ্তাহ আগে দ্বিতীয় ধাপে হওয়া বন্যায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিখাতে অপরিসীম ক্ষতি হয়েছে। খাদ্য নিরাপত্তার শঙ্কার মাধ্যে এবার কৃষকের নতুন ভীতি ফসলে পোকার আক্রমণ।

উপজেলার সাত ইউনিয়নের মধ্যে রায়পুর, আসমা, চিরাম ও সাহতা ইউনিয়নের কৃষকদের জমি বন্যার পানিতে বেশি ক্ষতি হয়েছে। তাদের বেশিরভাগ ফসলী জমিই পানির নীচে তলিয়ে যাওয়ায় ধানের চারা গাছগুলো পঁচে গেছে। শেষ সম্বল উঁচু জমি গুলোতে শীষ বের হয়ে যাওয়া ধানে পোকার আক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে এসব এলাকার কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, বন্যার পর উঁচু জমিতে ফের ধান লাগিয়েছেন তারা। কৃষি বিভাগের কাছ থেকে এই সময়ে সঠিক পরামর্শ না পেয়ে কীটনাশক বিক্রেতাদের পরামর্শে নানা ধরনের ঔষধ প্রয়োগ করে খরচ বাড়লেও প্রতিকার মিলছে না। ফলে উৎপাদন নিয়ে শঙ্কায় পড়া কৃষকরা ভুগছেন হতাশায়। তবে, ধান ক্ষেতে পোকার আক্রমণ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে দাবি কৃষি বিভাগের।

চলতি মৌসুমে বারহাট্টায় ক্ষতিগ্রস্ত হওয়া ৫ হাজার ১১৭ হেক্টর জমি থেকে ৯ হাজার মেট্রিকটন ধান পাওয়ার সম্ভবনা ছিল। যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় ৪৮ কোটি টাকা। দু'দফা বন্যার ধকল কাটিয়ে যখন ভালো ফলনের আশা করছিলেন কৃষক, তখনই ধান ক্ষেতে মাজরা পোকা, বাদামি ঘাসফড়িং, পাতা মোড়ানোসহ নানা পোকার উপদ্রব দেখা দিয়েছে। ফলে দিশেহারা এ এলাকার কৃষকরা।

রায়পুর ইউনিয়নের উড়াদিঘী গ্রামের কৃষক আয়নাল মিয়া বলেন, আমি প্রথম দফা বন্যার পরে দুই একর জমিতে ধান চাষ করেছিলাম। নিচু জমির অনেকটা ফসলই পানির নীচে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এখন উঁচু জমির থোর ধরা ধানে পোকা আক্রমণ করেছে। অনেকেই নিষেধ করেছিলেন তারপরও জমিতে কীটনাশক স্প্রে করছি।

সাহতা ইউনিয়নের নরুল্লা গ্রামের কৃষক এরশাদুল হক জানান, বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও তাঁরা পোকার আক্রমণ ঠেকাতে পারছেন না। ফলে কীটনাশকে ভেজাল আছে কি না তা নিয়েও শঙ্কা আছে।বারহাট্টা বাজারের কীটনাশক ব্যবসায়ী শাহজাহান কবির বলেন, বরাবরের তুলনায় এ বছর পোকার আক্রমণ বেশি। বিশেষ করে মাজরা পোকা ও ঘাসফড়িং পোকার কথা বলছে কৃষকরা। এসব পোকার প্রতিষেধক হিসেবে আমি সিপিডোর প্লাস, বাহাদুর, নাইট্রো, ভিরতাকো, এনসিপিউ নামে তরল কীটনাশক বেশি বিক্রি করছি। এগুলো জমিতে স্প্রে করে কৃষকরা উপকার পাচ্ছে বলে জানিয়েছেন।

বারহাট্টা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ উচ্ছ্বাস পাল বলেন, চলতি মাসের বন্যায় আমাদের হিসাব অনুযায়ী ১৫ হাজার ৮৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মাসের বন্যায় ১০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

পোকা আক্রমণের বিষয়ে উচ্ছ্বাস পাল বলেন, 'আমন ধানের ক্ষেতে পোকার আক্রমণ এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা সঠিক মাত্রায় কীটনাশক ও সার প্রয়োগের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন।'

এমএসএম / এমএসএম

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার শহিদুলকে উৎকোচ না দিলে থেমে যায় স্টাফদের বেতন

রাঙ্গামাটিতে দুর্যোগকবলিত ১৪ শত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, ধ্বংস

ভূঞাপুরে দুই নবজাতকের মৃত্যু: তথ্য চাওয়ায় সাংবাদিককে হাত-পা ভাঙার হুমকি

নলুয়াতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কে বেহালদশা, জনদুর্ভোগে পথচারী

গোদাগাড়ীতে অনুমোদনহীন সার মজুদ, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

পেকুয়ায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প