মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি
সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খান রিতা, মুন্নু মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপ-পরিচালক ডা. মো. জামিলুর রহমান, নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুননেছা এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জহিরুল ইসলাম।
পরে সকাল সাড়ে নয়টায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধন করেন আফরোজা খান রিতা ও ডা. জুলফিকার আহমেদ আমিন। এ কার্যক্রমে প্রায় তিন হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।
আফরোজা খান রিতা জানান, বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত গরিব মানুষের পাশে ছিলেন। আমি তাঁর স্বপ্ন বাস্তবায়নে এ মানবিক কাজ অব্যাহত রাখছি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার