ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-৮-২০২৫ দুপুর ২:৪৫

মেয়েটি এখনো অবিবাহিত,গর্ভবতী ও হয়নি, তাহলে কিভাবে সে মাতৃত্বকালীন ভাতার টাকা পায়! এমন প্রশ্ন অনেকেরই। ঘটনাটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নে। মেয়েটি ওই ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সাজেদা আক্তারের মেয়ে। পরে জানা যায়, মহিলা মেম্বার সাজেদা আক্তার ওই ইউনিয়নের ভাঙাবাড়ি গ্রামের গৃহবধূ মাহাফুজা আক্তারের নামে বরাদ্দকৃত 'মাতৃত্বকালীন' ভাতার টাকা নিজের ‘অবিবাহিত’ মেয়ের মোবাইল নম্বর ব্যবহার করে নিজেই আত্মসাত করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মহিলা মেম্বার সাজেদা আক্তার অসৎ উদ্দেশ্যে ভুক্তভোগীর মোবাইল নম্বর ব্যবহার না করে নিজের 'অবিবাহিত' মেয়ের মোবাইল নম্বর দিয়ে ব্যাংক হিসাব খোলেন এবং সেই হিসাবেই মাহাফুজা আক্তারের নয় মাসের মাতৃত্বকালীন ভাতার টাকা উত্তোলন করেন।

ভুক্তভোগী মাহাফুজা আক্তার বলেন, ‘মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বর মেম্বার সাজেদা আপার কাছে জমা দিয়েছিলাম। পরে জানতে পারি আমার নম্বর ব্যবহার না করে তার মেয়ের নম্বরে ভাতার টাকা তোলা হয়েছে। বিষয়টি জানার পর খুবই ক্ষুব্ধ। এর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে মহিলা মেম্বার সাজেদা আক্তার বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মাহাফুজাকে তার পাওনা টাকা ফেরত দিয়েছি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছে।

বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। কেউ করে থাকলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান