মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)" এর মুকসুদপুর উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনার্থী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরীক্ষায় উত্তীর্ন ৩৪জন
কৃতি শিক্ষার্থীদের মাঝে ৩১জুলাই বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্ব এবং আবু বক্কার সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শাহাদাৎ আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ আঃ বাতেন,উপজেলা একাডেমিক অফিসার মোঃ আঃ কাইয়ূম শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নরেণ বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, নওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন ও শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন অর্ঘ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার বলেন, তোমরা যারা আজ এই কৃতিত্ব অর্জন করেছ,তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ,এখান থেকে কেউ ডাক্তার,কেউ ইঞ্জিনিয়ার হবে। তোমরা আগামীর লক্ষ্য এখনই ঠিক করে নিতে হবে এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানান। এই প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে অনুদান ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠান শেষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার কৃতিশিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেন
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত