ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১-৮-২০২৫ দুপুর ১২:২৮

৩১ জুলাই রাত ২২৪৫ ঘটিকার সময় মির্জাগঞ্জ আর্মি ক্যাম্প  এর একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানার পুলিশের ফোর্সসহ বিশেষ অভিযানে মির্জাগঞ্জ থানাধীন  দক্ষিন কাকরাবুনিয়া গ্রামের চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মৃধা (৪৫) , পিতা-মোঃ আঃ লতিফ মৃধা (সভাপতি, ০৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি) , সাং-কাকড়াবুনিয়া, ০১নং ওয়ার্ড, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীকে মির্জাগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখঃ ১৬-০৬-২০২৫ খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩৮৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/১০৯ পেনাল কোড মামলার এজাহারনামীয় ০১নং আসামী হিসেবে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। আসামীকে গ্রেফতার করাকালে তার হেফাজত হতে ০২ (দুই) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ৬১,৪০৯/- টাকা সহ মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। 

প্রকাশ থাকে যে, আসামীর নামে রুজুকৃত মামলার ঘটনা ব্যতীত বিভিন্ন অপকর্মের তথ্য পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলোঃ

১। মির্জাগঞ্জ থানার মামলা নং-১২(০৪)২০২৫ এর এজাহারনামীয় আসামী গনি মুন্সি এর নিকট হতে শিংবাড়ি এলাকা থেকে ধর্ষনকারী হিসেবে আটক করে ৫০,০০০/- টাকা চাঁদা নিয়েছে মর্মে তথ্য রয়েছে।
 
২। জনৈক দুলাল, সাং-কিসমতপুর (শিংবাড়ি এলাকা) এর মেয়ের সাথে জনৈক অমলের ছেলে অমৃত বিশ্বাস এর প্রেমের সম্পর্কে ছিলো। উক্ত দুলালের মেয়েকে জোরপূর্বক অমলের বাড়িতে তুলে দিয়ে দুলালের নিকট থেকে ২৫,০০০/- টাকা চাঁদা নিয়েছে। 

৩। জনৈক কমল এর নিকট থেকে ১০,০০০/- টাকা চাঁদা নিয়েছে মর্মে তথ্য রয়েছে। 

৪। মকুমা এলাকার জনৈক বাদল মালিকানাধীন দেউলী এলাকার সম্পত্তি অন্য এক ব্যক্তিকে বুঝিয়ে দিয়ে ৩০,০০০/- টাকা আত্মসাৎ করেছে। 

৫। জনৈক আলমগীর এর নিকট চাঁদা দাবী করেছে, টাকা না দেয়ার কারনে তাকে মারধর করেছে। 

৬। এছাড়াও উল্লেখিত আসামীগণ শিংবাড়ি মোড়ের দোকান হতে বাকিতে বিভিন্ন মালামাল ক্রয় করে এবং খাবার খেয়ে কোন প্রকার মূল্য পরিশোধ করেনা। এমনকি পাওনা টাকা চাইলে প্রকাশ্যে চর-থাপ্পর মারাসহ লাঞ্চিত করে। এলাকার নিরিহ লোকজন বর্ণিত আসামীদের ভয়ে সর্বক্ষন আতংকগ্রস্থ থাকে। ক্ষতিগ্রস্থ হলেও আসামীদের ভয়ে কেউ থানায় অবহিত করেনা। 
গ্রেফতারকৃত আসামীর পিসি&পিআর যাচাইকালে তার বিরুদ্ধে পটুয়াখালী এর বাউফল থানার এফআইআর নং-৫, তারিখ- ০৯ মার্চ, ২০১৩; ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৩০৭/৩২৩/৩৭৯/৪২৭ পেনাল কোড-১৮৬০ মামলার তথ্য পাওয়া যায়।
আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান