কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন
কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আজগার আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও মাসুদ রানা, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর সহ প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন প্রমুখ।
প্রশিক্ষণে যাত্রাপুর ও ঘোগাদহ দুই ইউনিয়নের ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। এদের মধ্যে ২০ জন সেলাই প্রশিক্ষণ ও ২১ জন হস্তশিল্প প্রশিক্ষণ নিচ্ছে।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, চরের নারীদের জীবনমান উন্নয়নে আমরা সরকারী-বেসরকারী সহ এনজিও সংগঠনের মাধ্যমে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবো। এক্ষেত্রে নারীদের প্রশিক্ষণমুখী হয়ে নিজেদের বেকারত্ব দূরীকরণে সচেষ্ট হতে হবে। আমরা তাদের সবধরনের সহযোগিতা করার চেষ্টা করবো। এনজিও সংগঠন সহ দাতা গোষ্ঠীর প্রতি আহবান জানাই তারা যেন এসব অসহায় মানুষদের উন্নয়নে কাজ করে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ