ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে প্রতীকী কর্মবিরতি


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ২:২৪

খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। 

সোমবার সকালে শহরের বনরুপা এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় রাঙামাটি প্রেসক্লাব সভাপতি মো. সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকসুদ আহমদসহ বিভিন্ন সংগঠনের সংবাদকর্মীরা অংশ নেন।

সাংবাদিকরা বলেন, ‘আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন সাংবাদিকদের নামে মামলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না। কিন্তু খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি খাগড়াছড়িতে আদালতে সাংবাদিক প্রদীপ চৌধুরীর পক্ষে কোনও আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি।

‘আমরা ধারণা করেছিলাম, নতুন সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখছি, উল্টো সাংবাদিকদের আরও বেশি কণ্ঠরোধ করা হচ্ছে।’
এ সময় খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী, চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ সারাদেশে আটক ও গ্রেফতার সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবিও জানানো হয়।
প্রতীকী কর্মবিরতি শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন