রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন সেবা কর্মসূচি
শতাধিক দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু অপারেশন সেবাসহ চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্স ক্লাব অব ভিক্টরি ঢাকাসহ আল রাফি হাসপাতাল কর্তৃপক্ষ। ২৮ অক্টোবর সোমবার দিনব্যাপি এ কর্মশালায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে আল রাফি হাসপাতাল রোগীরা এ সেবা গ্রহণ করেন।
আল রাফি হাসপাতালের চেয়ারম্যান কলামিস্ট মীর আব্দুল আলীমের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, চোখের ছানী পরীক্ষা, প্রয়োজনীয় অপারেশন, ঔষুধ, লায়ন্স চক্ষু হাসপাতালে যাতায়াতসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন, পরিচালক রুহুল আমিন, লায়ন সাইফুল ইসলামসহ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় আয়োজকরা বলেন, বর্তমান বাজারে সব পন্যের দাম উর্ধগতি। সাধারণ জীবন যাপনে দরিদ্ররা হিমসিম খাচ্ছে।এর মাঝে যারা চোখের সমস্যায় ভুগছেন,তাদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই আমরা লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরীর মাধ্যমে দেশের বিভিন্নস্থানের পাশাপাশি রূপগঞ্জের আল রাফি হাসপাতালের মাধ্যমে এ সেবাদান অব্যাহত রেখেছি। এতে ইতোমধ্যে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied