ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

শালিখায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৫:২১

মাগুরা শালিখা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি, সাংবাদিক,পেশাজীবী,ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন মাগুরা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। 

সোমবার (২৪ অক্টোবর)সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেসা,উপজেলা ইউডিএফ মোঃ ইবাদ আলী,উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মুন্সী আনিসুর রহমান মিলটন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের আমির মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার,উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ওসমান গনি সাইফী, আড়পাড়া মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, ছাত্র সমন্বয়ক শাকিল আহমেদ শাকিল,শালিখা ইউপি চেয়ারম্যান হোসাইন সিকদার,আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, তালখড়ি ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল,গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাররফ হোসেন, সাংবাদিক আবু জাফর লালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ দখল, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মাদক, সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম শালিখা উপজেলার বিভিন্ন সমস্যার সম্ভাবনা উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এর আগে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে  ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৮শ ১০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন। 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়।

এমএসএম / এমএসএম

মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান