রায়গঞ্জে লগি বৈঠার নির্যাতনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে লগি বৈঠার হত্যা কান্ডের নিহতদের স্মরনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাছুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম।
এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ উদ্দীন।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দস সাত্তার, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, সেক্রেটারি সুমন আহমেদ, চান্দাইকোনা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি গোলাম রাব্বি, সেক্রেটারি জেনারেল ফয়সাল বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা, স্বৈরচারী আওয়ামীলীগ ও তার দোসররা ২০০৬ সালের ২৮ অক্টোবরে ঢাকার রাজপথে লগি বৈঠা দিয়ে নৃশংষভাবে জামায়াতের নেতাকর্মীদের উপর অত্যাচার করে নিহত ও আহত করেছেন সেইসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান।
দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন অভিযান শিল্পী গোষ্ঠী ও সুর কাফেলার শিল্পী বৃন্দ।অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শতশত সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প