বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
হাটহাজারীতে ইসলামিয়া মেট্রোস হাউস নামে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টার দিকে হাটহাজারী মডেল থানার দক্ষিণে মুরগিহাটা এলাকার ওই দোকানে অগ্নিকাণ্ডের পাঁচ মিনিটের মধ্যে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানায় ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. শফি। অগ্নিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ দোকানের উত্তরে তার মালিকানাধীন অপর একটি দোকান নিউ নুর সাইকেল এন্ড মেট্রোস হাউসে বেচাকেনা করছিলেন। হঠাৎ ইসলামিয়া মেট্রোস হাউসের পেছনের দিকে আগুন দেখতে পাই। সবাই দৌড়ে দোকানের সামনের অংশে রাখা কিছু মালামাল বের করতে পারলেও ভেতর ও পেছনের সব মালামাল মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায়। পাঁচ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে যায়। দোকানের পেছনে লেপ তোষকের কারখানা ছিল। বাকি অংশে বাচ্চাদের দোলনাসহ প্লাষ্টিক সামগ্রীর মালামাল ছিল। রোববার বিকেলেও কয়েক লাখ টাকার নতুন মালামাল আনা হয়েছিল। সূত্রপাতের বিষয়ে বলেন, দোকানের লাগোয়া বৈদ্যুতিক খুঁটিতে কে বা কারা কাজ করছিল। মনে হচ্ছে তাদের কাজে গরমিলের কারণে তার দোকানে শর্ট হয়ে এ অগ্নিকাণ্ড। তিনি আরো বলেন, কয়েক বছর আগেও তার উভয় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাগোয়া দুটি দোকানকে রক্ষা করে। এসময় হাটহাজারী নাজিরহাট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়। আধ ঘন্টারও বেশি সময় পর হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে যানজট স্বাভাবিক করে পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ