ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে জয়পুরহাটে জামায়াতের বিশাল সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৫:৩৬

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে খুনিদের বিচারের দাবিতে জয়পুরহাটে জামায়াতের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেল ৩ টায় আবুল কাশেম ময়দানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম । অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি এ্যাড. আসলাম হোসেন, শহর আমির আনোয়ার হোসেন, সদর আমির ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, কালাই উপজেলা আমির আব্দুর রউফ, ক্ষেতলাল উপজেলা আমির আমিনুল ইসলাম, আক্কেলপুর উপজেলা আমির শফিউল হাসান দিপু, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেন, সেক্রেটারি তারেক হোসেন প্রমুখ।

বক্তারা সমাবেশে বলেন ২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা করা হয়েছিল। কিন্তু সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। আমরা বিশ্বাস করি, এ পটপরিবর্তনের ফলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং অবিলম্বে ২৮ অক্টোবরের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। 

বাংলাদেশের জনগণের  দাবি  অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান সমাবেশে বক্তারা।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক