যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা যুবদলের র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বলাইখা এলাকা দিয়ে সাওঘাটসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা যুবদলের নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মাহফুজুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, তারাব পৌর যুবদলের সাবেক সদস্য সচিব কাজী আহাদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আজিম সরকার, যুবদল নেতা সোহেল, সানাউল্লাহ মান্নান সানী, যুবদল নেতা মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম প্রমূুখ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক বলেন, সৈরাচার সরকারের প্রেতাত্মাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী সরকার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। যুবদল নেতা আবু মাসুম আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied