ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে সকালের সময়ে সংবাদ প্রকাশের পর সড়কের সংস্কারকাজ শুরু


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ১২:২২

রাজশাহীর তানোর উপজেলার জাতীয় দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর শুরু হয়েছে ধানতৈড় মোড় মেইন রাস্তা গ্রামীণ সড়কের সংস্কারকাজ। এর আগে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরা ছিল সড়কটি। সড়কে ছোট-বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হতো যানবাহন, ঘটত দুর্ঘটনা।

এ নিয়ে গত ২৩ অক্টোবর জাতীয় দৈনিক সকালের সময়ে ‘তানোর এলজিডির সদ্য নির্মিত রাস্তায় ভাঙন, কর্তৃপক্ষ নীরব‘ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে তানোর পৌরসভার ধানতৈড় মোড় মেইন রাস্তার সংস্কারকাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিনসহ এলাকাবাসী সকালের সময়কে বলেন, সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল সড়কটি। জাতীয় দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় চলাচলকারী যানবাহনের চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাইদুর রহমান সকালের সময়কে বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে আমরা সরেজমিন গিয়ে তদন্ত করে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে চিঠি পাঠালে সড়কটি সংস্কারের অনুমোদন এলে আমরা কাজ শুরু করি। অচিরেই সড়কটির সংস্কারকাজ শেষ হবে।

T.A.S / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ