মনোহরগঞ্জে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয় বুথের উদ্বোধন
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের আয়োজনে ‘যে দামে কেনা সেই দামে বেচা, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি’, ‘বাজার সিন্ডিকেট ভাঙব, নতুন বাংলাদেশ গড়ব‘, ‘কৃষক জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ’ প্রতিপাদ্য ধারণ করে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জের শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা সদর বাজারে সোম-মঙ্গলবার দুই দিনব্যাপী ক্রয়কৃত দামে বিক্রয় বুথের উদ্বোধন করা হয়েছে।
বাজারে নারী-পুরুষদের লাইনে দাঁড়িয়ে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমগ্রী ক্রয় করতে দেখা যায়। বুথে লাউ ৩৫ টাকা, করলা ৫৫, জিঙে ৪০, মারফা ৩৫, শিম ৬০, ফুলকপি ৭৫, কাঁচামরিচ ১৩০, ছড়া ৫৫, পটল ৪৫, ডিম ১২ টাকা দরে বিক্রি হয়েছে।
শাকসবজিসহ প্রয়োজনীয় সামগ্রী বিক্রির বুথ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, কুমিল্লা জেলা দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদ ও মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু, বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি যুবদল নেতা মো. মোজাম্মেল হক, মনোহরগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুর রহমান, ফিরোজ আলম, ফরহাদ হোসেন, নাসির হোসেন, ফারুক হোসেন, আব্দুর রহমান প্রমুখ।
T.A.S / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন