ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শেখ হাসিনা দিল্লিতে বসে সিংহাসনে বসার স্বপ্ন দেখছেন : অ্যাড. মনা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ২:৮

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে স্বপ্ন দেখছেন মোদির দেশ ভারত তাকে সাহায্য করবে এবং আবার বাংলাদেশের সিংহাসনে বসবেন। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে দিল্লিতে আসন গেড়ে পরিকল্পনায় ব্যস্ত, কিভাবে বাংলাদেশকে দুর্বল করা যায়, কিভাবে এসে মানুষকে আরো কষ্ট দেয়া যায়। কিন্তু আল্লাহর গজব এদের ওপর পড়েছে। এরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে এবং রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে- এমন কোনো সম্ভাবনাই আমরা দেখছি না। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ১৯নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীদের কঠোরহস্তে দমন করতে হবে এবং এর কোনো বিকল্প নেই উল্লেখ করে হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপি নেতা শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বদরুল আনাম খান। সম্মেলনের উদ্বোধন করেন সোনাডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি। বিশেষ বক্তা ছিলেন থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ।

সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফকরুল আলম, রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, একরামুল কবির মিল্টন, শেখ জামাল উদ্দিন, শেখ ফারুক হোসেন, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, শফিকুল ইসলাম শফি, আসাদুজ্জামান আসাদ, কাজী মিজানুর রহমান, কাজী নজরুল ইসলাম, মোস্তফা কামাল, মাহমুদ আলম বাবু মোড়ল, শেখ আজিজুর রহমান, শেখ হাবিবুর রহমান, শেখ আব্দুল আলীম, ওহিদুজ্জামান হাওলাদার, আবুল ওয়ারা, আরিফুল ইসলাম বিপ্লব, আহসান হাবীব বাবু, মো. মিজানুর রশীদ, কামরুজ্জামান রুনু, শওকত আলী লাবু বিশ্বাস, সাইফুল ইসলাম বক্সী, আসাদুজ্জামান হারুন, মুন্নি জামান, ডা. হালিম গাজী, মাহবুবুর রহমান রতন, রফিকুল ইসলাম শান্ত, মো. সাঈদ, আব্দুল্লাহ আল বিমান, দেলোয়ার হোসেন, শেখ মনিরুল ইসলাম, মুন্সি রেজা, মো. হুমায়ূন কবির, মো. শাহীন মল্লিক রাজু, সাইন খান প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে শেখ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক পদে কাজী মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে শেখ মনিরুল ইসলাম মনিরকে বিজয়ি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রেহানা ঈসা।

T.A.S / জামান

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি