হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ মহিউদ্দিন ডাকাত আটক
নোয়াখালীর হাতিয়া বিসিজি স্টেশন দক্ষিণ জোনের বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিনকে ৫টি রকেট ফ্লেয়ার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী এবং তৎসংলগ্ন বিভিন্ন চরে কুখ্যাত ডাকাত মহিউদ্দিনের নেতৃত্বে একটি দুর্ধর্ষ ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। মহিউদ্দিন ডাকাতের নামে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোনের নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে হাতিয়ার পূর্ব মাইজচরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা থেকে কুখ্যাত মহিউদ্দিন ডাকাত বাহিনীর প্রধান মহিউদ্দিনকে ৫টি রকেট ফ্লেয়ার, ১৯টি দেশীয় অস্ত্রসহ (রামদা ৫টি, লোহার শাবল ২টি, দা ৪টি, চাপাতি ১টি, ছুরি ৬টি, চায়না করাত ১টি), হরিণের শিং ২টি এবং ৪টি মোবাইল) আটক করা হয়। আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান