খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন
স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করতে সাংবাদিকদের আটক করা হচ্ছে
স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করতে সাংবাদিকদের আটক করা হচ্ছে অভিযোগ তুলে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন কেইউজে ও পেশাজীবী সাংবাদিকরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের বিএনপি অফিসের সামনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান, একুশে টিভির জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা। এ সময় বক্তারা গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্দেশ্যমূলকভাবে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সময় টিভির জীতেন বড়ুয়া, এটিএন নিউজ, এটিএন বাংলা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আবু দাউদসহ জেলা সদরের বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন। ওই মামলায় গত শুক্রবার শহরের মিলনপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদর থানার নিচ থেকে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে খাগড়াছড়িতে মুক্ত সাংবাদিকতার স্বার্থে প্রদীপ চৌধুরীর মুক্তিসহ সকল সাংবাদিকের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যথায় সংবাদমাধ্যমের ওপর অন্যায়, নির্যাতন ও হস্তক্ষেপসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন