ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৪:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকার বাবুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৫) এবং সোহেল মিয়া। তারা রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতদের চাচা মঙ্গল মিয়া বলেন, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আমার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী মোছাম্মৎ সেলিনা, ভাতিজা ইসমাইল, সোহেল, ভাতিজি মোছাম্মৎ তাসলিমা ও মুন্নী দগ্ধ হয়। মঙ্গলবার সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বাকিদের অবস্থাও সঙ্কটাপন্ন। নিহতদের মৃতদেহ গ্রামের বাড়িতে নেয়া হবে। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল ও সোহেল নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

T.A.S / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার