মাটিরাঙ্গায় বিএনপি নেতার ওপর হামলা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুধীন বিকাশ ত্রিপুরার (৪৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াচু এলাকায় এ ঘটনা ঘটে।
সুধীন ত্রিপুরার স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার কাজলী ত্রিপুরা বলেন, সারাদিন কাজ শেষে সন্ধ্যায় ওয়াচু এলাকায় নিজের চা দোকানে বসেন এবং আগামী ১ নভেম্বর দলীয় কর্মসূচি নিয়ে এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় দলের বাইরের কেউ বিএনপিতে আসতে চাইলে দলে নেয়ার ঘোষনা দিলে এলাকার কয়েকজন আওয়ামী সন্ত্রাসী সুধীন ত্রিপুরার সাথে বাকবিতাণ্ডায় জড়িয়ে পড়েন। পরে এলাকার আরো লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা করে। এতে সুধীর ত্রিপুরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পর আওয়ামী সন্ত্রাসীরা ওই এলাকায় আশ্রয় নিয়েছে। তাদের গতিবিধি লক্ষ্য করে যেন কাউকে না বলে, সেজন্য সন্ত্রাসী কার্যক্রম করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে বলে জানান তিনি।
ঘটনা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। প্রাথমিকভাবে বিষয়টি পারিবারিক বলে জানা গেলেও অভিযোগ পেলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন