ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে জাস রটোফ্লেক্স কোম্পানির কিরুদ্ধে পরিবেশদূষণের অভিযোগ


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১২:৫৮

মাধবপুর উপজেলার ছাতিয়াইন রতনপুর সড়কে রটোফ্লেক্স কারখানার দূষিত বর্জ্যে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। নির্গত কেমিক্যাল বর্জ্য ও নোংরা পানি এলাকার খাল-বিল, নালা-ড্রেন পেরিয়ে এই পানিতে দূষিত হচ্ছে নদী। এতে পরিবেশদূষণের পাশাপাশি বেড়েছে নাগরিক দুর্ভোগ। তবে এসব থেকে প্রতিকারের নেই কোনো স্থায়ী উদ্যোগ। হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরে গত ২৮ অক্টোবর লিখিত অভিযোগ দিয়েছেন ছাতিয়াইন গ্রামের সাহেদ আলী নামে এক সচেতন নাগরিক।

মাধবপুর উপজেলার ছাতিয়াইন রতনপুর সড়কে গত কয়েক বছরে গড়ে ওঠে বেশকিছু শিল্পপ্রতিষ্ঠান। এরমধ্যে জাস রটোফ্লেক্স কারখানাটি একটি কেমিক্যাল কারখানা। কারখানার মালিক জাকারিয়া চৌধুরী বহু অপকর্মের হোতা। প্রভাব খাটিয়ে তিনি দূষিত বর্জ্য শোধনের জন্য ইটিপি ব্যবহার না করে কেমিক্যালমিশ্রিত বিষাক্ত বর্জ্য পানি ছেড়ে দিচ্ছেন খাল-বিলে। এতে খালটির পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দূষিত পানির কারণে শত শত একর আবাদি জমির ফসল নষ্ট ও নদীর মাছও মরে যাচ্ছে। ধংসের পথে জীববৈচিত্র্যও। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত গাড়িতে হাজার হাজার মানুষ যাতায়াত করে। দূষিত পানির দুর্গন্ধে পথচারীরা নাক-মুখ ঢেকেও রেহাই পাচ্ছেন না। এছাড়া ওই বর্জ ও পলিথিন রাতে আগুন দিয়ে পোড়ানো হয়। এই পোড়া গন্ধ পার্শ্ববর্তী এলাকার ছাতিয়াইন, দাসপাড়া, সাকুচাইল, পিয়াইমসহ বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে। কোমলমতি স্কুলগামী ছাত্র-ছাত্রীরা এবং বয়স্ক লোকেরা শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

অভিযোগকারী সাহেদ আলী জানান, সুচতুর জাকারিয়া অত্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মামলা-হামলা করে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে হয়রানি করছেন। কারখানার বর্জ্যজনিত এ দূষণের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ জাস রটোফ্লেক্স কারখানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ