খুবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে দেবাশীষ-বিজন
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) রিসার্চ সোসাইটির ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার (২৯ অক্টোবর) ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ অধিকারী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এডুকেশন ডিসিপ্লিনের শিক্ষার্থী বিজন কুমার রায়।
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নবনির্বাচিত সভাপতি দেবাশীষ অধিকারী এ বিষয়ে বলেন, এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের লক্ষ্য থাকবে গবেষণামূলক কাজকে আরো এগিয়ে নেয়া এবং শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ জাগানো। আমরা একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারে। এই সোসাইটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং একে সফলভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করছি।
এবারকার কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের রেজওয়ানুল ইসলাম ও সিএসসি ডিসিপ্লিনের সৌরভ দাশ। যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের তপন কুমার কুণ্ডু ও ফার্মাসি ডিসিপ্লিনের মো. সজীব। এছাড়া সাংগঠনিক সম্পাদক মৃত্তিকা পানি ও পরিবেশ ডিসিপ্লিনের নিশাত জাহান নাদিরা, দপ্তর সম্পাদক সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের গৌর মুন্ডা, প্রচার সম্পাদক ইংলিশ ডিসিপ্লিনের মো. মেহেদী জামান, যোগাযোগ সম্পাদক পরিসংখ্যান ডিসিপ্লিনের কাজী সাহেব ইকবাল, আইটি সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আশিকুর রহমান উজ্জ্বল, প্রকাশনা বিষয়ক সম্পাদক ফার্মাসি ডিসিপ্লিনের নাইমুর রহমান মুন্না, অর্থ সম্পাদক সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের আসমাউল হুসনা, আন্তর্জাতিক বিষয়ক ফার্মাসি ডিসিপ্লিনের সম্পাদক ইমন আল মাহমুদ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেক্রেটারি উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের চয়ন বক্সি মনোনীত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- সঞ্জিব দাশ, মাহবুবুর রহমান আকাশ, নাইমুজ্জামান দিপু, মো. তৌকির জদ্দার, আলিফ মাহমুদ, আবদুল্লাহ আল নোমান, রায়তা সারোয়ার, হৃদয়, শারমিন সুলতানা, নুসরাত জাহান, মেহেরুন্নেসা কওমী, তানভীর কবির সোহান, মো. মোকাররম হোসেন, এমএম ফারহান শাহরিয়ার এবং আল মুবিন শামস।
এমএসএম / জামান
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?