ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৩:১৯

নেত্রকোনার খালিয়াজুরীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের (ফ্রপি) আওতায় উপজেলার কৃষকদের মাঝে গ্রুপভিত্তিক বিনামূল্যে গার্ডেন টিলার ও ললিট পাম্প (এলএলপি) বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ যন্ত্রপাতি বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফ্রপি প্রজেক্টের আওতায় খালিয়াজুরী উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৯টি গ্রুপ গঠন করা হয়। প্রতি গ্রুপে ৩০ সদস্যের মধ্যে ২০ জন পুরুষ ও ১০ জন নারীর সমন্বয়ে গ্রুপ তৈরি করা হয়। এই গ্রুপের মাধ্যমেই ৭০% ভর্তুকির মাধ্যমে পরবর্তী সময়ে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলুয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উচ্চমান সহকারী মো. নুর মোহাম্মদ খলিলসহ বিভিন্ন গ্রুপের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

T.A.S / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত