ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবির ডিজিএনের নেতৃত্বে আনিক-অর্জন


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৩:৪৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ডিজিএন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পাস্ট-এর আগামী এক বছরের জন্য আংশিক নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয় সিভিলি ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. অনিক হোসেনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে সিএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহরিয়ার সিদ্দিক অর্জনকে। ডিজিএন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পাস্ট-এর উপদেষ্টা আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বিজয় দাশগুপ্ত, সাবেক সভাপতি একেএম রায়হান ও সাবেক সাধারণ সম্পাদক এএইচ জিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে কোষাধ্যক্ষ করা হয়েছে জাহিদ হাসান রাজিনকে। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করতে বলা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি সভাপতি মো. অনিক হোসেন বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজধানী ঢাকা এবং দেশের সেন্ট্রাল দুটি জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ নিয়ে গঠিত একটি ছাত্র কল্যাণমূলক সংগঠন DGN-SWAP। সংগঠনটির সভাপতির দায়িত্ব আমার ওপর অর্পিত করায় DGN-SWAP-এর শ্রদ্ধেয় উপদেষ্টা স্যার এবং অগ্রজদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনটির উন্নয়নে সমিতির প্রতিটি সদস্যকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সমিতির কার্যক্রম আরো গতিশীল করে তুলব ইনশা আল্লাহ।

সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিক অর্জন জানান, আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই DGN SWAP-এর শ্রদ্ধেয় উপদেষ্টা স্যার এবং সকল সদস্যের প্রতি। সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেয়ায় আমি কৃতজ্ঞ। DGN SWAP-এর সকল সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করে যেতে চাই। শিক্ষা, সংস্কৃতি ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণে আগ্রহী করে তুলব ইনশা আল্লাহ।

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?