সিলেটের জেল সুপার হালিমার বদলি, আসছেন প্রশান্ত বণিক
সিলেটসহ দেশের ৮ জেল সুপারকে বদলি করা হয়েছে। কারা অধিদপ্তরের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তাদের বদলি করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের বদলি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনকে বদলি করা হয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে আর রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার করা হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিলকে ফেনী জেলা কারাগারের জেল সুপার করা হয়েছেন। এছাড়া বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমানকে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপারের দায়িত্ব দিয়েছে সরকার। চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগমকে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার করা হয়েছে। জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমাকে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করেছে সরকার।
এমএসএম / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা