পাংশায় বৃষ্টিতে জলাবদ্ধতা, পৌরবাসীর চরম দুর্ভোগ
রাজবাড়ীর পাংশা পৌরসভায় বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা। পাংশা পৌর শহরের টেম্পোস্ট্যান্ড থেকে পাংশা সরকারি কলেজে যাওয়ার একমাত্র সড়কে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়াও উপজেলার উত্তরাঞ্চলের মানুষের হাসপাতালে যাওয়ার একমাত্র বাইপাস সড়ক এটি। সড়কটির নারায়ণপুর কলেজপাড়া এলাকায় প্রায় ৮০ মিটার পথজুড়ে রয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার বেশকয়েকটি পরিবার। পাংশা সরকারি কলেজে যাওয়ার এই গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা।
সরেজমিন গেলে এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টি হলেই এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকার পাশেই পাংশা সরকরি কলেজ। কলেজের অনেক ছাত্র-ছাত্রী এ এলাকায় বসবাস করে। এটি একটি ঘণবসতিপূর্ণ আবাসিক এলাকা। কিছু কিছু পরিবারের ঘর থেকে বের হলেই পানি। তিন থেকে চার বছর এই ভোগান্তিতে রয়েছি আমরা। সড়কটি নির্মানাধীন ছিল। জলাবন্ধতার কারণে নির্মাণকাজ কার বন্ধ রয়েছে। জলাবদ্ধতার জায়গা থেকে ২০০ গজ দুরে দুই পাশেই রয়েছে ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনের সাথে সংযোগ না থাকায় চরম দের্ভোগে পড়েছি আমরা। এই দুর্ভোগ থেকে আমরা এলাকাবাসী মুক্তি চাই।
এ সময় কয়েকজন ভ্যানচালোকের সাথে কথা হলে তারা জানান, পাংশা পৌরসভা একটি ব্যস্ততম শহর। সারাদিন যানযট লেগেই থাকে। হাসপাতালে যাওয়ার জন্য এ সড়কটি ব্যবহার করে থাকি। সড়কের যতটুকু জায়গায় পানি আছে, ওই জায়গটুকু আমাদের আতঙ্কে যেতে হয়। কোথাও কোনো গর্ত আছে কি-না, পানির নিচে কিছুই দেখা যায় না। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা অতিজরুরি।
এ বিষয়ে পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র গোবিন্দ চন্দ্র কুণ্ডু বলেন, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ কয়েক বছর এ দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। তাবে এ দুর্ভোগ লাঘবের পথে। ড্রেনেজ ব্যবস্থার দরপত্র হয়ে গেছে। পানি কমে গেলে কাজ শুরু হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত