ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৪:২৩

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্য মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। মেহেরপুর পৌরসভার আয়োজনে বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভা চত্বর থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়‌। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, সুস্থ জীবনযাপন করতে ও নিজেকে রোগমুক্ত রাখতে আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিচ্ছন্নতা খুবই জরুরি এবং এর বিকল্প নেই।

এ সময় সমাজ উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা জিএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান, সহকারী প্রকৌশলী আবু হেনা, মোস্তফা কালাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প অফিসার গুলশান আরা মেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার