ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে হেলমেট বিতরণ


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৪:৪৪

‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণকে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধকরণে মেহেরপুরে লিফলেট ও হেলমেট বিতরণ করেছে ট্রাফিক পুলিশ। মেহেরপুর জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের কলেজ মোড়ে এই উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে লিফলেট ও হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। এ সময় তিনি মোটরসাইকেলচালকদের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা করেন এবং তাদের বিনামূল্যে হেলমেট দেন।

এ সময় জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, মটরসাইকেলযাত্রী যারা হেলমেট ছাড়া রাস্তায় চলাচল করেন, তাদের দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। হেলমেট পরিধান করলে এই মৃত্যুঝুঁকি অনেকটা হ্রাস পাবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কামরুল আহসান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংবাদিক রফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মো. আব্দুল হান্নান, ট্রাফিক সাব-ইন্সপেক্টর মো. মেহেদী হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার