ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৫:১৯

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে আর কোনো বাধা থাকছে না। বুধবার (৩০ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সামনে জেলা রপ্রশাসক বলেন, রাঙামাটির বর্তমান পরিস্থিতি অনেক ভালো। তাই ১ নভেম্বর থেকে পর্যটক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

তিনি জানান, এখন থেকে পর্যটকরা নির্দিধায় রাঙামাটি ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্সাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর পরিচালক বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ জেলার পর্যটনসংশ্লিষ্ট প্রতিনিধিগণ।

জেলা প্রশাসক বলেন, পাহাড়ে ঘেরা রাঙামাটির বিশাল কাপ্তাই হ্রদ আর প্রাকৃতিক ঝরনার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন।

এদিকে পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। পর্যটকদের ভ্রমণ আরো সাশ্রয়ী করার লক্ষ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থাও নেয়া হয়েছে। পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা প্রশাসকগণ যৌথ বিজ্ঞপ্তিতে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সবগুলো পর্যটন স্পট অনিবার্য কারণ দেখিয়ে পর্যটকদের এই তিন পার্বত্য জেলায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানান।

T.A.S / জামান

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন