পাংশায় অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গুলিসহ ডাকাতি মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার কুলানগর গ্রামের মো. জিল্লুর শেখের ছেলে মো. আ. সালাম শেখ (২২), একই গ্রামের মো. সোহরব খাঁর ছেলে মো. রমজান খাঁ (৩২) এবং ডেমনামারা গ্রামের মহর উদ্দিনের ছেলে মো. লিটন মণ্ডল (২০)।
গ্রেপ্তার উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে প্রেস ব্রিফিং করেছে পাংশা মডেল থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) বলেন, গত ১৩ আগস্ট উপজেলার সরিষা ইউনিয়নের কোলানগর গ্রামে একটি ডাকাতির ঘটনায় পাংশা থানায় একটি মামলা রুজু করা হয়। পরে গোপন সংবাদ পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. আমজাদ হোসেন, মিজানুর রহমান, হুমায়ুন রেজা, জহিরুল, নাছির, জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রোববার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করে।
এ সময় মামলার প্রধান আসামি মো. আ. সালাম শেখের বাড়ি থেকে দুটি ওয়ান শুটারগান, চরটি গুলি, চারটি ককটেল, দুটি চাইনিজ কুড়াল, দুটি হাঁসুয়া, একটি রামদা ও দুটি মোবাইলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পাংশা মডেল থানা এলাকায় কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত