ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

খুলনা-বরিশাল মহাসড়কের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৬:২৯

খুলনা-বরিশাল মহাসড়কের পিরোজপুরের সিও অফিস থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) দিনভর মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পিরোজপুর সড়ক বিভাগের অধীন খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশ এলাকায় সড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত আছে। এ কার্যক্রম চলমান আছে। সড়কের দুই পাশ দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করারকরণে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান। 

এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

T.A.S / জামান

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত