ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক সাংসদ মমতাজসহ আ’লীগ নেতাকর্মীদের নামে হামলা-ভাংচুরের মামলায় আটক ৪


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৬:৫৫

মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক গ্রামে ২০২২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনুর রশিদ খান মুন্নুর কন্যা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে হামলা, ভাংচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় মামলায় চারজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানা ওসি মোহাম্মদ মুমিন খান। আটককৃতরা হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারেজ গায়েন, আওয়ামী লীগকর্মী মতিউর রহমান ও নিত্য সরকার।

ওসি মুমিন  জানান, ২০২২ সালের ৩০ মে হামলা-ভাংচুরের ঘটনায় ৮৬ জনের নামে মামলা রুজু হয়েছে। এছাড়া অজ্ঞাত ৫০-৬০ জনের নামও রয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি করেন উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল। ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহ-সভাপতি ও হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভিপি দুলাল  বলেন, ২০২২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক গ্রামে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনুর রশিদ খান মুন্নুর কন্যা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮৬ জনের নামীয় ও ৬০ জনের মতো অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় সাবেক এমপি মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ ৮৬ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় চারজনকে আটক করা হয়েছে, এমনটি শুনেছেন বলেও জানান তিনি।

T.A.S / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা