ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৪ রাত ১২:৮

দলের নেতাকর্মীদের উদ্দ্যেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দলের দুঃসময়ে পাশে থেকেছেন, লড়াই সংগ্রাম অংশগ্রহণ করে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছেন, কিন্তু আমরা চাইনা ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী এইসময়ে কোনো ভুলের কারনে দল থেকে ছিটকে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না। দলের নির্দেশ মেনে চলতে হবে। 
 ৩০ অক্টোবর ২০২৪ বুধবার মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ফ্যাসিষ্ট খুনি হাসিনা ভয়ংকর পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে গেছে। শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে এ দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে তা রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারন ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 

মুন্না আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। ২৪'র  গণঅভ্যুত্থানের বীরযোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি করেছে অবৈধ হাসিনা সরকার, নৃশংস গণহত্যা চালিয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যায় জড়িত ও হুকুমদাতাদের সবাইকে গ্রেফতার করবে। তাদের বিচারের আওতায় নিয়ে আসবে। 

ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষের জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ও মর্যাদাভিত্তিক কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্যই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়