ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-১২ আসন বিএনপির যৌথসভা অনুষ্ঠিত


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ১২:৫০

বুধবার (৩০ অক্টোবর) বিকালে ঢাকা-১২ আসনের তেজতুরী বাজার এলাকায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁও, হাতিরঝিল, শেরেবাংলা নগর ও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বললেন, গণতন্ত্র পুনরুদ্ধার এর আন্দোলন এখনো শেষ হয়নি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠনের মাধ্যমে আমাদের আন্দোলন শেষ হবে।

সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সকল অপকর্মের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও কলেজ এর সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল, বিএনপি নেতা হুমায়ুন আহমেদ, শাহজালাল সিকদার, সালামত খাঁন সজিব, তরিকুল ইসলাম বাহালুল, দেলোয়ার হোসেন, মাহমুদুল হক মাধু, আবু জাফর পাটোয়ারি বাবু, মুজাহিদ, আতিকুর রহমান অপু, খাইরুল ইসলাম সেলিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়