ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাঁচবিবির ৫ ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৩:৪৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়ন মোহাম্মদপুর, আওলাই, ধরনজী, আয়মারসুলপুর ও কুসুম্বা ইউনিয়নের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত ৩১ মে দুপুরে নিজ নিজ পরিষদ ভবনে স্বাস্থ্যবিধি মেনে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরের জন্য নিজস্ব আয়-ব্যয় ও উন্নয়ন আয়-ব্যয়সহ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

মোহাম্মদ ইউনিয়নের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ হবিবর রহমান। এ সময় ইউপি সচিব বিল্পব সরকার, সদস্য-সদস্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা, মোট ব্যয় ১ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ১০০ টাকা, উদ্বৃত্ত ৯০০ টাকা।

আওলাই ইউনিয়নের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল। এ সময় ইউপি সচিব সাজ্জাদুর রহমান, সদস্য-সদস্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৯৪ হাজার ৫৩৭ টাকা, মোট ব্যয় ১ কোটি ২৭ লাখ টাকা, উদ্বৃত্ত ২ লাখ ৯৪ হাজার ৫৩৭ টাকা।

ধরনজী ইউনিয়নের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। এ সময় ইউপি সচিব আব্দুল মমিন, সদস্য-সদস্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৪৮০ টাকা, মোট ব্যয় ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৫০০ টাকা, উদ্বৃত্ত ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা।

কুসুম্বা ইউনিয়নের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মণ্ডল। এ সময় ইউপি সচিব আব্দুল্লাহ্-আল তারিক, সদস্য-সদস্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকা, মোট ব্যয় ১ কোটি ৩৩ লাখ টাকা।

আয়মারসুলপুর ইউনিয়নের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু। এ সময় ইউপি সচিব মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোত্তালেব দুলাল হোসেন, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ‍উপস্থিত ছিলেন। ২০২১-২২ অর্থবছরের মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১২৮ টাকা, মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৩১ হাজার ৪৬২ টাকা ‍আর উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ১৮ হাজার ৬৬৬ টাকা।

এমএসএম / জামান

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা