অধ্যক্ষ সোহরাব উদ্দিনের শুভেচ্ছা বিনিময়
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, মনোহরদিয়া ও পাটিকাবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বুধবার (৩০ অক্টোবর) বিকালে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। তারেক রহমানের বার্তা- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সকল ধর্ম ও মতের মানুষকে একসাথে নিয়ে বিএনপি এগিয়ে যাবে। কোনো বিশৃংখলাকারীকে দল ছাড় দেবে না। আগামীতে দল যাকে ধানের শীষ প্রতীক দেবে, আমরা সবাই একসাথে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফুহাদ রেজা ফাহিম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক শাহ্ নেওয়াজ সুমন, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. সাদ আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব গোলাম কিবরিয়া প্রমুখ।
মনোহরদিয়ায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি হায়াত আলী, সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদকক ইউনুস মিয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম টিক্কা, সদর থানা যুবদলের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
শংকরদিয়া বাজারে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলফাজ উদ্দিন, সহ-সভাপতি আবু বক্কর মনা, যুবদলের সভাপতি আমিরুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
গোস্বামী দুর্গাপুর বাজারে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক সবুজসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম বক্তব্য রাখেন।
পাটিকাবাড়ীতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মতিউর রহমার লিটন মেম্বার, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রবিন, সাদিক প্রমুখ।
T.A.S / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের