ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের এমপিও স্থগিত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ২:৪৫

নিয়োগ বাণিজ্য, কাগজপত্র জাল সৃষ্টি, মাদরাসা ফান্ডের টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের দায়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনলাইন এমপিও কপি থেকে স্থগিতের বিষয়টি জানা যায়।

এর আগে গত ১ অক্টোবর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিস করে ৫ অক্টোবরের মধ্যে মহাপরিচালক বরাবর দাখিল করার নির্দেশ দেয়া হয়। নোটিসে বলা হয়েছে, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার গত বছরের ৯ আগস্ট দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং শিক্ষক নিয়োগে অনিয়ম প্রমাণিত হয়েছে। এতে আপনার বেতন-ভাতা এমপিও কেন স্থাগিতসহ ইনডেক্স বাতিল করা হবে না মর্মে।

এ বিষয়ে লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

প্রসঙ্গত, গত বছর শিক্ষা বোর্ডের কাগজ জাল করে মাদরাসা পরিচালনা কমিটি অনুমোদন, ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেয়ানো, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যসহ ধর্ষণচেষ্টার অভিযোগে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়।

T.A.S / জামান

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান