জয়পুরহাটে ২৪ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু
জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও উদ্ধার হয়নি নবম শ্রেণির শিক্ষার্থী সোয়ায়েব হোসেন সিহাব (১৫)। সিহাব জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি সোহেল রানার ছেলে ও জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ সিহাবের সন্ধান পেতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সিহাবের বাবা সোহেল রানা ও মা লাকি বেগম। এ সময় উপস্থিত ছিলেন- সিহাবের নানা আব্দুস সালাম, দুই খালা সেলিনা আক্তার, পারু আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিহাবের বাবা ও মা লিখিত বক্তব্যে জানান, তাদের একমাত্র সন্তান সিহাবকে লেখাপড়ার সুবিধার্থে জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাসে রেখে লেখাপড়া করাচ্ছিলেন। এ অবস্থায় গত ৭ অক্টোবর রাত ১২টার পর সিহাব কাউকে কিছু না বলে ছাত্রাবাস থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে তারা জেনেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
সংবাদ সম্মেলনে বুক চাপড়ে আহাজারি করে লাকি বেগম বলেন, আমার একটাই ছেলে সিহাব। আপনারা আমার বাবাকে আমার বুকে এনে দেন। "
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য ইতোমধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। অচিরেই শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
T.A.S / জামান
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা