৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন শরীফপুর শাহী জামে মসজিদ
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১নং বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের অবস্থান। মসজিদটি প্রতিষ্ঠিত হয় মুঘল আমলে অর্থাৎ আনুমানিক ৫০০ বছর আগে। মসজিদটি প্রতিষ্ঠা করেন হায়াতে আবদুল করিম।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের পাশে নাটেশ্বর দীঘির পূর্ব পাড়ে রয়েছে একটি মাজার, উত্তর পাড়ে একটি এতিমখানা ও পাকা সড়ক। শরীফপুর দীঘির পাড় থেকে মনোহরগঞ্জ উপজেলা সড়ক, পশ্চিম পাড় দিয়ে বইয়ে গেছে নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা জেলা আঞ্চলিক সড়ক, দক্ষিণ পাড়ে কৃষিজমি।
বাংলাদেশে আসা ১৬০ জন আউলিয়ার মধ্যে সুলতানুল আউলিয়া হযরত পীর শাহ শরীফ বোগদাদী (রহ.) এদের মধ্যে একজন ছিলেন। ৮০০ বছর আগে ধর্ম প্রচার করতে তিনি ইয়েমেন থেকে বাংলাদেশের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরীফপুর গ্রামে আসেন।
স্থানীয়দের তথ্যমতে, তিনি এ মসজিদে নামাজ পড়তেন এবং মৃত্যুর পর মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। এখন সুলতানুল আউলিয়া পীর শাহ শরীফ বোগদাদী মাজার নামে পরিচিত। মসজিদের পাশে ৩৫ একরজুড়ে রয়েছে বিশাল নাটেশ্বর দীঘি, যার সৌন্দর্য দেখতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে মানুষ এখানে আসেন। দেখে মনে হয় একটি দৃষ্টিনন্দন দীঘি। মনোহরগঞ্জবাসীর জন্য এটি একটি ঐতিহ্যবাহী নিদর্শন।
মসজিদের খাদেম হাফেজ মুহাম্মদ শহিদ উল্ল্যাহ বলেন, মসজিদটি ৫০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়। মুঘল সম্রাটদের আমলে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলা থেকে মসজিদটি দেখতে মানুষ আসে।
বাইশগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বিএসসি বলেন, এটি একটা ঐতিহ্যবাহী মসজিদ। এ মসজিদের সৌন্দর্য দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। এটা বাইশগাঁও ইউনিয়নের ঐতিহ্য বহন করে।
স্থানীয় এলাকাবাসী জানান, এখানে পর্যটক কেন্দ্র হলে ৫০০ বছরের পুরনো মসজিদটি প্রশাসনের দায়িত্বে থাকলে মসজিদ, মাজার, মাদরাসা, দীঘি সুরক্ষিত থাকবে এবং এলাকার উন্নতি হবে।
T.A.S / জামান
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না
ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান