ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে শহর ও সদর থানা বিএনপির কাউন্সিল বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৩:৪২

জয়পুরহাট জেলা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির কাউন্সিল আহ্বান করায় তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় জয়পুরহাট শহরের তৃপ্তির মোড়সংলগ্ন শহর বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

সমাবেশে বক্তব্য দেন- জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলা দলের নেত্রী নুরজাহান হ্যাপীসহ বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান বলেন, ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করেছে জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক। এখানে বিএনপির একাংশের নেতাকর্মীদের না জানিয়ে এ সম্মেলন আহ্বান করা হয়েছে। এ সম্মেলন বন্ধ করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

T.A.S / জামান

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড