চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইচ কন্টাক্টের আয়োজনে পৌর ভবন প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক আফতাবুজ্জামান আল ইমরান।
এ সময় তিনি বলেন, পৌর এলাকার মর্দনা মহল্লায় এক একর আয়তনের নিজস্ব জায়গায় ওপর গড়ে তোলা হয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। প্লান্টটি উদ্বোধন হলে শহরজুড়ে থাকবে না আগের মতো ময়লা-আবর্জনা। ওই ময়লাখানা থেকে উৎপাদন করা হবে জৈবসার, বায়োগ্যাস ও বিদ্যুৎ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও সুইচ কন্টাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের প্রতিনিধি নাহিদ সুলতানা বর্ষাসহ অন্যরা।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ও শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষসহ স্থানীয় সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে পৌর নাগরিকদের মাঝে কমিউনাল বিন বিতরণ করা হয়। শেষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য রালি বের করা হয়।
T.A.S / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার