ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ১৩-১০-২০২৫ দুপুর ৩:১১

"সমন্বিত উদ্যোগে, প্রতিরোধ করি দুর্যোগ" স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার সাভার উপজেলায়  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার  (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মো.ফাইজুল ইসলামের  সভাপতিত্বে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সাভার  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ফাইজুল ইসলাম, সাভার  উপজেলা   ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.জাহাঙ্গীর আলম,উপজেলা সমবায় অফিসার,মো.মোহসিনুজ্জামান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা   ডা: মোহাম্মদ শওকত আলী,এছাড়াও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো.ফাইজুল ইসলাম,বলেন,আজ ১৩ ই অক্টোবর ২০২৫, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল — “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করে দুর্যোগ” এবং আন্তর্জাতিকভাবে ঘোষিত প্রতিপাদ্য “দুর্যোগ নয়, স্থিতিশীলতায় বিনিয়োগ করো” (Fund Resilience, Not Disasters)।
তিনি আরো বলেন “দুর্যোগের ক্ষতি কমাতে হলে আমাদের সবাইকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। শুধু দুর্যোগ ঘটার পর প্রতিক্রিয়া দেখালে হবে না, বরং ঝুঁকি হ্রাসে বিনিয়োগ ও সচেতনতা বৃদ্ধিই এখন সময়ের দাবি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনাকে সব উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে।”

Aminur / Aminur

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল