ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় নিহত আনিসুরের দাফন সম্পন্ন, ১১ জনের নামোল্লেখ করে থানায় মামলা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৪:৪৯

যশোরের চৌগাছায় নিহত আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়। এছাড়া ওই দিন রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যা ৭টায় নিহত আনিসুর রহমানের লাশ জগন্নাথপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় শত শত মানুষ একনজর দেখার জন্য তার বাড়িতে ছুটে আসেন। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের পরিবারসহ বন্ধু, প্রিয়জনদের বুকফাটা আর্তচিৎকারে বাতাস ভারি হয়ে ওঠে। রাতেই স্থানীয় মৃক্তিনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাসীদের ভয় উপেক্ষা করে হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা পড়ান মাওলানা মাসুদুর রহমান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হয়।

এদিকে ওই দিন রাতেই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।  

প্রসঙ্গত, ২৯ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিহত আশরাফ হোসেন আশার ভাই আনিসুর রহমান নিজ বাড়ির কাছে জগন্নাথপুর উত্তরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। চা পান শেষে আনিসুর বাড়ির উদ্দেশে দোকান থেকে বের হন। এ সময় হঠাৎ স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মামাতো ভাই আব্দুস সালামকেও সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় আনিসুর রহমানকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর বুধবার ভোর ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।

T.A.S / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়