ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রেঞ্জ কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শরণখোলায় মৎস্যজীবীদের মানববন্ধন


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৪:৫১

বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সুন্দরবনের মৎস্যজীবীরা মানববন্ধন করেছেন। শরণখোলা রেঞ্জ কর্মকর্তার (এসিএফ) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তারা এ মানববন্ধন করেন।

সকাল ১০টায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জসংলগ্ন শরণখোলা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান একজন দক্ষ, পরিশ্রমী, সৎ এবং জেলেবান্ধব বন কর্মকর্তা। তিনি শরণখোলা রেঞ্জে যোগদানের পরে চোরা শিকারিদের অপতৎপরতাসহ অভয়ারণ্যে মাছ ধরা বন্ধ হয়ে গেছে। জেলেরা তার কাছ থেকে সব সময় মানবিক আচরণ ও সহায়তা পেয়েছেন।

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরা চক্র তাদের সুবিধা হাসিল করতে না পেরে কতিপয় দুর্নীতিবাজ বন কর্মকর্তার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে বর্তমান এসিএফ মাহবুব হাসানকে বদলির আদেশ করিয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করেন মৎস্যজীবীরা। তারা রেঞ্জ কর্মকর্তার বদলির আদেশ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

মানববন্ধনে মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য রাখেন- আবুল আলম, তুহিন বয়াতী, ফেরদাউস মাহমুদ, খোকন হাওলাদার, আনোয়ার হোসেন চাপরাশী, মন্টু মিয়া প্রমুখ।

T.A.S / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪