পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আইডি কার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদান করে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ,ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ডিন কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রভোস্ট কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. মাসুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ,শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় কোরআন তিলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে যেন তাদেরও ছাপিয়ে যায় এবং বিশ্বের দরবারে যেন নিজেদের তুলে ধরতে পারে আরও যোগ্য হিসেবে ।
T.A.S / T.A.S
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য