ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু : আহত ৩


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৩:৪৫
পটুয়াখালীতে মোটরসাইকেল ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে স্বর্ণা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) সকাল ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় ওই শিশুর মা, বাবা ও মটোরসাইকেলচালক শিমুল (২৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ‍এলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। মৃত স্বর্ণা গলাচিপার উলানিয়া এলাকার কার্তিকের মেয়ে।
 
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, বুধবার সকালে হরিদেবপুর থেকে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জে ফুফাতো বোনের বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় স্বর্ণা, তার মা ও বাবা। মোটরসাইকেলটি পক্ষিয়া এলাকায় পৌ‍ঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণার মৃত্যু হয়।
 
পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘাতক ট্রলিটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ