মিরসরাইয়ে সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র যাত্রা শুরু
যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’। ২১ সদস্যের কমিটি প্রকাশের মাধ্যমে সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে এই সংগঠন। সংগঠনটি প্রথম কমিটির সভাপতি হিসেবে আগামি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন মোঃ মেহেদী হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন।
এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন,শহীদ উল্লাহ , যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ নিজাম অনিক, আরশেদ আহমেদ, মোহাম্মদ সোহেল, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান আলভী, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর নবী সুমন, সাংগঠনিক সম্পাদক, মোঃ শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক, সাইফ উদ্দিন সোহাগ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আকবর হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, জাহেদুল ইসলাম শাওন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাবেদ ভুঁইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদুল ওয়াহিদ চয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেরিন সোলতানা চৌধুরী এবং নির্বাহী সদস্য হিসেবে আরিফুর রহমান কায়েদ, মোঃ নাঈম উদ্দিন হৃদয়, রাব্বিত হাসান মেহেদী দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান জাবেদ বলেন, মিরসরাই একটি অপার সম্ভাবনাময় উপজেলা এখানে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্র রয়েছে। যুগের চাহিদা অনুযায়ী মিরসরাইতে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠি তৈরী করা গেলে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে। আমরা গতানুগতিকের বাইরে গিয়ে ভীন্নধর্মী কাজ করার প্রত্যয়ে ‘ইগনাইট মিরসরাই’র যাত্রা শুরু করেছি। আমাদের সংগঠন প্রিয় মিরসরাইয়ের জন্য ধারাবাহিক জনবান্ধব সামাজিক কাজে সম্পৃক্ত থাকবে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন বলেন, সাগর আর পাহাড়ের সম্মিলনে মিরসরাই বাংলাদেশের অপরাপর উপজেলাগুলোর মধ্যে ভীন্ন। এই ভীন্ন পরিবেশে এক ঝাঁক মেধাবী, দক্ষ ও প্রতিশ্রুতিশীল তরুণের সমন্বয়ে আমাদের পথচলা। আমরা সামাজিক সংগঠনের প্রকৃতরূপ হিসেবে নিজেদের তুলে ধরে মিরসরাইবাসীর জন্য কাজ করে যাবো। আমাদের এই কার্যক্রমে সকলের সম্পৃক্ততা প্রত্যাশা থাকবে।
এমএসএম / এমএসএম
রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত
সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২
সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ
ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে
জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী
রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি